৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনগণের তিনটি বিষয় কঠোরভাবে মানতে হবে; পলক

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৪
প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনগণের তিনটি বিষয় কঠোরভাবে মানতে হবে; পলক

Manual7 Ad Code

উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনগণের প্রয়োজনীয়তা, প্রকল্পের রিটার্ন কী হবে এবং যথার্থতা কী- এই তিনটি বিষয় কঠোরভাবে মেনে প্রকল্প গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছন ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Manual3 Ad Code

তিনি বলেন, গৃহীত প্রকল্প বাস্তবায়নে সততা, দক্ষতা  এবং জবাবদিহিতা থাকতে হবে।এর ব‌্যত‌্যয় হলে দায়ী ব‌্যক্তিকে ছাড় দেওয়া হবে না। চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়ন শতভাগ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বুধবার বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় এই নির্দেশনা প্রদান করেন।সভার শুরুতেই সজীব আহমেদ ওয়াজেদ জয় আবারও প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়।

সভায় টেলিযোগাযোগ বিভাগের চলতি অর্থবছরে গৃহীত প্রকল্পসমূহের বাস্তবায়ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকগণ নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন।

এছাড়া চলমান প্রকল্প সমূহের সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রতিমন্ত্রী গুণগতমান বজায় রেখে প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে প্রকল্প পরিচালকগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। প্রকল্প পরিচালকগণ প্রকল্পসমূহের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার আশাবাদ ব্যক্ত করেন।

Manual1 Ad Code

পলক বলেন, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ চারটি মূল স্তম্ভ ইতোমধ্যে সজীব ওয়াজেদ জয় ভাই তুলে ধরেছেন। স্তম্ভসমূহ হচ্ছে- স্মার্ট নাগরিক তৈরি করা, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ ব‌্যবস্থা গড়ে তোলা। এই চারটি স্তম্ভ শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে আগামী পাঁচ বছরে এই মন্ত্রণালয় কী করবে তিনটি ধাপে ভবিষ‌্যত পরিকল্পনা তৈরি করতে হবে। আমরা তিনটি খাতকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছি। সেটি হচ্ছে আমাদের রপ্তানি আয় বৃদ্ধি করা, বিনিয়োগ আকর্ষণ করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা।

সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান ছাড়াও বিটিআরসি, ডাক অধিদপ্তর, বিটিসিএল, টেলিযোগাযোগ অধিদপ্তর, সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, টেলিটক এবং টেশিসসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন সংস্থা প্রধানগণ এবং বিভিন্ন  প্রকল্পের প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সচিব আবু হেনা মোরশেদ জামান প্রকল্প বাস্তবায়নে যে কোন অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব‌্যব‌স্থা গ্রহণের ব‌্যাপারে দৃঢ় ভূমিকা গ্রহণে প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন।

Manual8 Ad Code