৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

আল-বুরুজ মুখয়েম বিএনপির অভিষেক অনুষ্ঠান

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০১৯
আল-বুরুজ মুখয়েম বিএনপির অভিষেক অনুষ্ঠান

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

হেলাল আহমদ,লেবানন থেকেঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত আল-বুরুজ মুখায়েম শাখার অভিষেক হয়েছে।

অত্র সংগঠনের প্রধান আহবায়ক জাহিদ সরকারের সভাপতিত্বে ও শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেবানন কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, মুজিবুর হক মজিব, আমীর হোসেন কলিম, মানিক মোল্লা, জাকির হোসেন জাকির, আবু বক্কর, ওয়াসিম আকরাম, আব্দুল কাদের, আলী আকবর, কোরবান আলী সহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য বর্তমান সরকার বিএনপিকে নেতৃশুণ্য করার যে ব্যর্থ চেষ্টা করছে, তা সফল হবেনা। জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ্য হয়ে, প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনা হবে।

Manual4 Ad Code

অনুষ্ঠানে সভাপতি জাহিদ হাসান, সিনিয়র সহ সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক শিহাব উদ্দীন, যুগ্ন সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ও প্রচার সম্পাদক রাসেল মিয়া সহ আলবুরুজ মুখায়েম শাখার ৪১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়।

Manual4 Ad Code