৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

জয়পুরহাটের ক্ষেতলালে মহব্বতপুর ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

admin
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৪
জয়পুরহাটের ক্ষেতলালে মহব্বতপুর ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

Manual3 Ad Code

জয়পুরহাটের ক্ষেতলালে মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Manual7 Ad Code

খবর পেয়ে ঘটনাস্থলে গেলে কেন্দ্রে দায়িত্বরতরা কালবেলাকে জানান, দুপুরে তারা কেন্দ্রে আসেন। ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় কাজকর্ম শেষে তারা কেন্দ্রের ভেতরে ছিলেন। এ সময় আনসার ও পুলিশ সদস্যরা কেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন। আকস্মিক রাত ৯টার দিকে কেন্দ্রের দক্ষিণ দিক থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে তারা আঁতকে ওঠেন। খবর পেয়ে স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা কেন্দ্রের চারপাশ ঘুরেফিরে দেখেন।

এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. খোরশেদ আলম কালবেলাকে বলেন, রাত ৯টার দিকে কে বা কারা কেন্দ্রের দক্ষিণ দিকে ককটেলের বিস্ফোরণ ঘটায়। আমি সঙ্গে সঙ্গে ইউএনও ও নির্বাচন অফিসারকে জানিয়েছি। এরইমধ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সার্কেল এসপি ও ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কেন্দ্রের ইনচার্জ নায়েক মো. আব্দুল্লাহ কালবেলাকে বলেন, আমরা কেন্দ্রের মাঠেই ডিউটি করছিলাম। হঠাৎ অন্ধকারের মধ্যে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual4 Ad Code