১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জনতার গনপিটুনিতে ডাকাতের মৃত্যু

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০১৯

Manual5 Ad Code

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

Manual5 Ad Code

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রুবেল (৩২) নামে এক ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

এর আগে দুপুরে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটে। রুবেল একই গ্রামের মৃত কসিমুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, রুবেল দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সড়কে ডাকাতিসহ নিজ গ্রামে চুরি করে আসছিল। রোববার (২৫ আগস্ট) রাতেও এক ব্যক্তির বাগানের আম চুরি করে সে। পরে তার বাড়ি থেকে ওই আম উদ্ধার করে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে রুবেলের দুই পা ভেঙে যায়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে রুবেলকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual6 Ad Code

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. মশিউর রহমান জানান, রুবেলের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তার লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Manual4 Ad Code