১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

নাগরপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি টিটু

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৩
নাগরপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি টিটু

Manual1 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ( টাঙ্গাইল): টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠান (২০২২-২৩) শিক্ষা বর্ষের অনার্স ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ -২০২৩ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি টিটু। নাগরপুর

Manual4 Ad Code

সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সম্মানে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাগরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বেল্লাল হোসেনের সভাপতিত্বে ও নবীনবরণ অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ বুলবুল আহাম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আশরাফ উদ্দিন খান, সাবেক অধ্যক্ষ মোঃ শাহ্ আলম মিয়া, সাবেক উপাধ্যক্ষ রামেন্দ্র সুন্দর বোস, উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, সহকারী অধ্যাপক ও সম্পাদক শিক্ষক পরিষদ মোঃ মোস্তাফিজুর রহমান, নবীনবরণ অনুষ্ঠানের আহবায়ক মোঃ মুস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কলেজের শিক্ষার্থীসহ গণ্যম্যান্য ব্যাক্তি বর্গরা এসময় উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code