৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নাগরপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি টিটু

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৩
নাগরপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি টিটু

Manual2 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ নাগরপুর উপজেলা শাখা নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এক বিশাল জনসভার আয়োজন করে। এ বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। জাতীয় শ্রমিক লীগ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: শাহালমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আনিসুর রহমান আনিস, একেএম কামরুজ্জামান মনি,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আব্দুল আলীম দুলাল, সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল হক, সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম অপু, জাহিদুল হাসান জাহিদ,উপজেলা,তথ্য ও গবেষণা সম্পাদক জাকির তালুকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক উজ্জল হোসেন মোল্লা,যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, আনিসুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সম্পাদক ফারুক হোসেন, ছাত্রলীগ সম্পাদক সজিব মিয়া সহ এসময় বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।