১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৩

প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৩
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৩

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার ঢাকা:

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Manual3 Ad Code

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual3 Ad Code

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৯০০ ইয়াবা, ১৯৭ গ্রাম হেরোইন, ৪ কেজি ৫৯০ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

Manual2 Ad Code

তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।