১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

চাটখিলে গাঁজা সেবন করায় যুবকের এক বছরের কারাদণ্ড।

প্রকাশিত আগস্ট ২৭, ২০২৩
চাটখিলে গাঁজা সেবন করায় যুবকের এক বছরের কারাদণ্ড।

Manual7 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ

Manual4 Ad Code

নোয়াখালীর চাটখিল উপজেলায় গাঁজা সেবন করায় এক যুবককে ভ্রাম্যমান আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০টাকা অর্থদণ্ড প্রদান করেছে। দন্ডপ্রাপ্ত যুবক উপজেলার নিজ ভাওর ছনাগাজী ব্যাপারী বাড়ির আবুল খায়ের এর ছেলে শফিকুল ইসলাম (৩০)।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, (২৭ আগস্ট) রোববার ভোরে শফিকুল ইসলাম ঐ এলাকায় গাঁজা সেবন কালে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া কে সংবাদ দেন। সংবাদ পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় শফিকুল ইসলাম কে হাতেনাতে আটক করে।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১), (২১) ধারায় তাকে এই দন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম কে পুলিশ দুপুরে নোয়াখালী কারাগারে প্রেরণ করে।

Manual4 Ad Code