১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

★ বুড়ো হবো না ★★

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০১৯

Manual4 Ad Code

—————–(শোভা রাণী বিশ্বাস)
বয়স আমার যতই বাড়ুক
নদীর স্রোতের মতো,
বার্ধক্য এসে রাখুক
কষ্টে অবিরতো।
তবু আমি এতটুকু কষ্ট পাবো না,
কারণ?
আমি কোনদিনও বুড়ো হবো না।
চুলগুলো সব যাক না পড়ে
হোক না পেকে সাদা,
নাতিরা সব পিঠে উঠে
যতই বানাক গাধা।
গাধা হবো তবু আমি কষ্ট পাবোনা
কারণ,
আমি কোনদিনও বুড়ো হবো না।
দাঁতগুলো সব যাক পড়ে যাক
কিবা আসে যায়,
মাছ,মাংশ খেতে যদি
পড়ি অসুবিধায়।
কষ্ট করে খাবো তবু,কষ্ট পাবো না
কারণ?
আমি কোনদিনও বুড়ো হবো না।
হাঁটতে গেলে কোমর ব্যথায়
পড়ি যদি নুয়ে,
চলতে আমার হয়গো যদি
লাঠিটা ভর দিয়ে।
কষ্ট করে চলব তবু,কষ্ট পাব না,
কারণ?
আমি কোনদিনও বুড়ো হবো না।
নিজে বুড়ি বলে আমায়
যতই বলুক বুড়ো,
হেসে হেসে করবো আদায়
ভালোবাসা পুরো।
যতই বুড়ো বলুক আমি লজ্জা পাবো না,
কারণ?
আমি বুড়ির কথায় বুড়ো হবো না।