২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফ্রান্সের কাছে হেরে বিপাকে ব্রাজিল

প্রকাশিত জুলাই ৩০, ২০২৩
ফ্রান্সের কাছে হেরে বিপাকে ব্রাজিল

Manual4 Ad Code

পানামার বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে এবারের নারী বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল ব্রাজিল। দুর্দান্ত জয়ের পর টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হারের লজ্জা পেয়েছে দলটি। শনিবার গ্রুপ-‘এফ’ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের কাছে ব্রাজিলের মেয়েরা হেরেছে ২-১ গোলে।

অস্ট্রেলিয়ার ব্রিজবেনে ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ফ্রান্স।

Manual3 Ad Code

১৭তম মিনিটে আনে ইউজেনি লে সমারের গোলে এগিয়ে যায় ফরাসিরা। ৫৮তম মিনিটে দেবিনহার গোলে ম্যাচে ১-১ এ সমতা আনে ব্রাজিল। ৮৩তম মিনিটে অধিনায়ক ওয়েন্ডি রেনার্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

Manual7 Ad Code

এই জয়ে ২ ম্যাচে ১টি করে জয় ও ড্রতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে শেষ ষোলোর পথে এগিয়ে গেল ফ্রান্স।

Manual2 Ad Code

সমানসংখ্যক ম্যাচে জ্যামাইকার পয়েন্টও ৪। ১টি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে ব্রাজিল। ২ ম্যাচে ২ হারের পর পানামা রয়েছে পয়েন্ট তালিকার চার নম্বরে। পরবর্তী রাউন্ডে যেতে হলে এই গ্রুপের সেরা দুইয়ে থাকতে হবে ব্রাজিলকে।

২ আগস্ট গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও জ্যামাইকা। সেই ম্যাচের ওপরই নির্ভর করছে ব্রাজিলের ভাগ্য।

Manual6 Ad Code