১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

আগারগাঁও মাঠে সমাবেশ করবে আ. লীগের ৩ সংগঠন।

প্রকাশিত জুলাই ২৬, ২০২৩

Manual2 Ad Code

ঢাকা:

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে সমাবেশের অনুমতি না দেওয়ায় আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পূর্বঘোষিত সমাবেশ করার সিদ্ধান্ত আওয়ামী লীগের তিন সংগঠনের।

Manual6 Ad Code

বুধবার (২৬ জুলাই) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ছাত্রলীগের শীর্ষ এক নেতা নিশ্চিত করেছেন। শান্তি সমাবেশ করতে স্থানটি পরিদর্শনে যাচ্ছে একটি প্রতিনিধিদল।

Manual1 Ad Code

ছাত্রলীগের এ নেতা বলেন, ঢাবি জিমনেসিয়াম মাঠ নয়, এখন আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করা হবে। একটি প্রতিনিধিদল সেখানে পরিদর্শনে যাচ্ছে।

Manual2 Ad Code

এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। কিন্তু সেখানে সমাবেশ করার অনুমতি না পাওয়ায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে।