২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

মাগুরায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

প্রকাশিত জুলাই ১৮, ২০২৩
মাগুরায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

Manual5 Ad Code

মাগুরা প্রতিনিধি: মাগুরায় জেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নের নির্দেশনা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (১৮ জুলাই) স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় দিনব্যাপী এ মতবিনিময় সভায় ২৫০ জন প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।

Manual2 Ad Code

মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবীর। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হালিমা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, তারিফ-উল-হাসান, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল সহ অন্যরা।