২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

চাটখিলে ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন ও আলোচনা সভা

প্রকাশিত জুন ২৪, ২০২৩
চাটখিলে ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন ও আলোচনা সভা

Manual5 Ad Code

মোজাম্মেল হক লিটন,নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের সম্প্রসারণ অধিদপ্তর চাটখিল কর্তৃক ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু।

Manual8 Ad Code

আলোচনা সভায় কৃষি মেলার মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার সিরাজুল ইসলাম। এসময় তিন দিন ব্যাপী আয়োজিত কৃষি মেলার বিস্তারিত কার্যক্রম তুলে ধরে জানান, আগামী সোমবার সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণে মধ্য দিয়ে মেলার কার্যক্রম সম্পন্ন হবে।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষক -কৃষণী উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code