২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

মালয়েশিয়া সরকারের বৃত্তিতে মাস্টার্স করুন, আবেদন শেষ ৩০ জুন

প্রকাশিত জুন ২২, ২০২৩
মালয়েশিয়া সরকারের বৃত্তিতে মাস্টার্স করুন, আবেদন শেষ ৩০ জুন

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়া সরকার এমটিসিপির (MTCP) আওতায় বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের মালয়েশিয়ায় স্নাতকোত্তরের (মাস্টার্স) জন্য বৃত্তি প্রদান করবে।

মালয়েশিয়ান টেকনিক্যাল কো–অপারেশন প্রোগ্রাম বা এমটিসিপি হলো ১৯৮০ সালে শুরু হওয়া মালয়েশিয়া সরকারের একটি বৃত্তিমূলক কার্যক্রম, যা উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করার মাধ্যমে সেসব দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখে। এমটিসিপির আওতায় প্রতিবছর মালয়েশিয়া সরকার ৬৫টির বেশি কারিগরি প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নবিষয়ক প্রোগ্রাম পরিচালনা করে থাকে, যার কল্যাণে ১৪৪টি দেশের ৩৭ হাজারের বেশি অংশগ্রহণকারী উপকৃত হয়েছেন।

বৃত্তির শর্তাবলি:

বয়স অনূর্ধ্ব ৪৫ বছর

মালয়েশিয়া সরকারের বৃত্তিতে মাস্টার্স করুন, আবেদন শেষ ৩০ জুন

Manual8 Ad Code

বৃত্তি প্রদানের ক্ষেত্রে যেসব বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে:

  • বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল (নার্সিং, মেডিসিন ও ক্লিনিক্যাল ফার্মাসি বাদে)
  • অর্থনীতি, অর্থ, ব্যবস্থাপনা ও ব্যাংকিং
  • সামাজিক বিজ্ঞান ও মানবিক
  • তথ্য ও যোগাযোগপ্রযুক্তি
  • আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রবিজ্ঞান
  • কৃষি ও মৎস্য চাষ
  • শিক্ষা

*একজন শিক্ষার্থী যেকোনো একটি বিষয়ে মাস্টার্স করতে পারবেন।

Manual2 Ad Code

বৃত্তির সুবিধাগুলো:

ক. সম্পূর্ণ টিউশন ফি ফ্রি

খ. শিক্ষার্থীর নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ায় যাওয়া-আসার প্লেনের টিকিট।

Manual8 Ad Code

গ. মাসিক অন্যান্য ভাতা বাবদ ৩ হাজার ৫০০ মালয়েশিয়ান রিংগিত, যার মধ্যে রয়েছে:

  • জীবনযাপন ব্যয়
  • বইপত্র কেনার খরচ
  • প্রয়োজনীয় যন্ত্রপাতির খরচ
  • বাড়িভাড়া
  • থিসিস ভাতা
  • ভ্রমণ ভাতা
  • ব্যবহারিক প্রশিক্ষণ ভাতা
  • চিকিৎসা ভাতা
  • বিমা ভাতা

প্রোগ্রামের সময়সীমা: ২৪ থেকে ৩৬ মাস

আবেদনের শেষ সময়: ৩০ জুন

Manual3 Ad Code

প্রাথমিক বাছাইতালিকা প্রকাশ: ৫ জুলাই

ইন্টারভিউ: ২ আগস্ট

বৃত্তিপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ২৫ আগস্ট

বৃত্তিসংক্রান্ত বিস্তারিত জানতে: biasiswa.mohe.gov.my

অনলাইনে আবেদন করতে: এখানে লগইন করুন

মেডিকেল রিপোর্ট এবং রিকমেন্ডেশন লেটার ফরম: kln.gov.my

এ বছর যেসব বিশ্ববিদ্যালয়ের জন্য পাওয়া যাবে এই বৃত্তি:

  1. Universiti Malaya (UM)
  2. Universiti Kebangsaan Malaysia (UKM)
  3. Universiti Sains Malaysia (USM)
  4. Universiti Putra Malaysia (UPM)
  5. Universiti Teknologi Malaysia (UTM)
  6. Universiti Islam Antarabangsa Malaysia (UIAM/IIUM)
  7. Universiti Malaysia Perlis (UNIMAP)
  8. Universiti Malaysia Sarawak (UNIMAS)
  9. Universiti Teknologi MARA (UiTM)
  10. Universiti Utara Malaysia (UUM)
  11. Universiti Malaysia Pahang (UMP)
  12. Universiti Malaysia Terengganu (UMT)
  13. Universiti Pertahanan Nasional Malaysia (UPNM)
  14. Universiti Malaysia Sabah (UMS)
  15. Universiti Pendidikan Sultan Idris (UPSI)
  16. Universiti Sains Islam Malaysia (USIM)
  17. Universiti Teknikal Malaysia Melaka (UTEM)
  18. Universiti Tun Hussein Onn Malaysia (UTHM)
  19. Universiti Malaysia Kelantan (UMK)
  20. Universiti Sultan Zainal Abidin (UNISZA)

বৃত্তিসংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ:

এমটিসিপি সচিবালয়, আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়ন বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়

ই-মেইল: mtcp@kln.gov.my, ফোন: +৬০৩-৮৮৮৭ ৪৬৫৮/৪৪২৪ (সকাল ৮.৩০-বিকেল ৪.৩০ মালয়েশিয়া সময়/ সোম-শুক্রবার)

MTCP অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম–সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য স্ক্রিনশটসহ ই–মেইল করুন: international@mohe.gov.my, cc: mtcp@kln.gov.my