১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

নগর সড়ক পরিবহন শ্রমিক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রকাশিত জুন ১৫, ২০২৩
নগর সড়ক পরিবহন শ্রমিক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত।

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

গত ১৪ই জুন ২৩, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগ নগরের নতুন ব্রিজ এলাকায় হাঁড়ির মাঠে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ বেলাল হোসেন, সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম আহব্বায়ক মোঃ আলমগীর হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ ওসমান গনি, এতে আরো উপস্থিত ছিলেন নগর কমিটির কার্যকরী সভাপতি মোঃ আলমগীর, সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্বাস, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, দপ্তর সম্পাদক মোঃ মাহবুব আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম, অর্থ সম্পাদক মোঃ আব্দুল হালিম আদু, শিক্ষা বিষয়ক সম্পাদক কেদার, কার্যকারী সদস্য মাহিম দে ও মোহাম্মদ দিদার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন রাজনৈতিক একটি মহল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্ত করতেছে, এই চক্রান্ত কারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। এতে বক্তারা আরো বলেন, সড়ক পরিবহন শ্রমিকদেরকে বিআরটিএ এর অথরিটি থেকে সহজ পদ্ধতিতে লাইসেন্স প্রদান করার আহ্বান জানান। নগর সভাপতি বেলাল হোসেন বলেন, সংগঠনের নিজস্ব একটি গঠনতন্ত্র থাকেন। সেই গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালিত হয়। গঠনতন্ত্রের বাইরে কোন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই যদি কেউ নেই তাহলে শ্রম আইন পরিপন্থী হিসাবে গণ্য হবে।