১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উদযাপন।

প্রকাশিত মে ৩১, ২০২৩
নাগরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উদযাপন।

Manual5 Ad Code

শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল)

Manual2 Ad Code

টাংগাইলের নাগরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তামাক নয় খাদ্য ফলান এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হয়। বুধবার সকালে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেন নাগরপুর উপজেলা প্রশাসন। র‌্যালীটি উপজেলা কমপ্লেক্স থেকে বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষের আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে বিশ্ব তামাকমুক্ত দিবসে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, কৃষি কর্মকর্তা মোঃ ইমরান শাকিল, মৎস্য কর্মকর্তা মাছুম বিল্লাহ প্রমুখ। এ সময় বিভিন্ন কর্মকর্তাসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code