১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দিঘলকান্দি ইউনিয়নের পারশী ও পারাগ্রাম বাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

admin
প্রকাশিত মে ২৩, ২০২৩
দিঘলকান্দি ইউনিয়নের পারশী ও পারাগ্রাম বাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের পারশী ও পারাগ্রাম বাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual4 Ad Code

এ ঘটনায় একজন গুরুতর আহত হন। আহত আমিনুর(৩০) পারশী গ্রামের ফজলুল হকের ছেলে। তাকে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ইভটিজিং ও নেশা করাকে কেন্দ্র করে শনিবার (২০ মে) রাতে পারশী ও পারা গ্রামের যুবকদের মাঝে মারামারি হয়। এ নিয়ে প্রথমে যুবকদের মধ্যে দফায় দফায় মারামারি হয়। পরে মঙ্গলবার সকালে পারাগ্রামের লোকজন পারশী গ্রামের আমিনুরকে কুপিয়ে গুরুতর আহত করে। এ নিয়ে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র, লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Manual1 Ad Code

দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মটু জানান, দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মিমাংশার জন্য চেষ্টায় আছি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Manual7 Ad Code