২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ঈদের বন্ধে ধান কেটে দিল পবিপ্রবি ছাত্রলীগ কর্মীরা

admin
প্রকাশিত জুন ১, ২০১৯
ঈদের বন্ধে ধান কেটে দিল পবিপ্রবি ছাত্রলীগ কর্মীরা

Manual4 Ad Code

রাজিব হোসেন,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উৎসাহ ও অনুপ্রেরণায় ছাত্রলীগ কর্মীরা ঈদের ছুটিতে বাড়ি এসে দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছেন। ময়মনসিংহ সদর উপজেলার বয়ড়া এলাকায় ধান কেটে দিয়েছেন তারা ।অত্র এলাকায় সকলের ধান কাটা শেষ হয়ে গেলেও কৃষক আব্দুর রহিমের ধান শ্রমিক সংকট ও অর্থ অভাবে জমিতে পড়ে ছিল। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ইফরান আল রাফির উদ্যােগে ও ছাত্রলীগ কর্মী মো. মহররম আলী বাপ্পীর সহযোগীতায় বিশ্ববিদ্যালয়স্থ ময়মনসিংহ অঞ্চলের বেশ কয়েকজন শিক্ষার্থীদের নিয়ে কৃষক আব্দুর রহিমের পাশে দাঁড়ান।রোজা রেখে গ্রীষ্মের প্রখোর রোদে ধান কাটাকে মানবিক সহযোগিতার দৃষ্টান্তর বলে উল্লেখ করেন এলাকার সাধারণ লোকজন।

Manual3 Ad Code

এ বিষয়ে ইফরান আল রাফি বলেন, “পবিপ্রবি ছাত্রলীগের উৎসাহ ও অনুপ্রেরণায় আমরা কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি এবং ছাত্রলীগের কর্মী হিসেবে এটা আমাদের মানবিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ”।কয়েক ঘন্টা হাড়ভাঙা পরিশ্রম করে ধান কাটা সমাপ্ত করার পর কৃষক সহ স্থানীয় লোকজন পবিপ্রবি ছাত্রলীগকে ধন্যবাদ জানান।ধান কাটায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মো. আবু ইউসুফ চৌধুরী,রিদওয়ানুল ইসলাম,মো. আলমগীর হোসাইন পলাশ,মো. আব্দুল্লাহ আল মামুন।

Manual2 Ad Code