২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

চাটখিলের সাহপুর ইউনিয়নের ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন এইচ এম ইব্রাহীম এমপি

admin
প্রকাশিত মে ৭, ২০২৩
চাটখিলের সাহপুর ইউনিয়নের ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন এইচ এম ইব্রাহীম এমপি

Manual5 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের মমিনপুর তরিকউল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবনের শুভ উদ্বোধন করেছেন, নোয়াখালীর (চাটখিল-সোনাইমুড়ী-১) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি। রোববার বেলা ১১ টার সময় মমিনপুর তরিক উল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও দুপুর ১২ টার সময় প্রসাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন তরুন, মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহীন, এলজিইডি প্রকৌশলী, সাবেক জেলা পরিষদ সদস্য ইমরুল চৌধুরী রাসেল, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাজ্জাদ হোসেন সোহেল, সাধারণ সম্পাদক শাহাজাদা ইকবাল, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার কাজল, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ নেতৃবৃন্দসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি ও স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ম্যানেজিং কমিটির সকল সদস্য, অভিভাবকবৃন্দ, স্কুলের প্রধান শিক্ষক, ও শ্রেণী শিক্ষকবৃন্দ এবং সর্বস্তরের জনগণের উপ‌স্থি‌তি‌তে দোয়া ও মোনাজাত করা হয়।