২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলের দেলদুয়ারে মা ও দুই ছেলের লাশ উদ্ধার।

admin
প্রকাশিত মে ৬, ২০২৩
টাঙ্গাইলের দেলদুয়ারে মা ও দুই ছেলের লাশ উদ্ধার।

Manual1 Ad Code

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চকতৈল (পূর্বপাড়া) গ্রামে আনুমানিক বিকেল ৫টার দিকে নিজ ঘরের ভিতর মা এবং ২ ছেলের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

Manual4 Ad Code

এলাকাবাসি জানান ঘরের ভিতর ফাঁসি দেয়া ঝুলন্ত অবস্থায় মায়ের লাশ ও শিশু ছেলেদের লাশ বিছানায় পড়ে ছিল। পরে তারা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এঘটনার পর স্বামী শাহেদ পলাতক আছে।
নি,হত মায়ের নাম মুনিরা(২৫), বড় ছেলে মুশফিক (৫) এবং ছোট ছেলে মাশরাফি (২)।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুই সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করতে পারে। এদিকে এলাকাবাসি বলছে, স্বামী শাহেদ, স্ত্রী এবং ছেলেদের হত্যা করে পালিয়ে গেছে। শাহেদের বাবা এলাকার সাবেক মেম্বার মোঃ ফজলু মিয়া। এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘাতক স্বামী শাহেদের বিচার চায়। শাহেদ একজন মাদক,সেবী এবং এলাকায় চুরি করে বলে জানান তারা।

Manual6 Ad Code