২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম বায়েজিদে পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০১৯
চট্টগ্রাম বায়েজিদে পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরফিন নগর এশিয়ান হাইওয়ে রোড সংলগ্ন সানমার মহানগর গ্রীন পার্কের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ মোঃ নাছির উদ্দিন প্রকাশ নাছির (৩৪) নামের ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
জানা যায়, সোমবার (১৯ আগস্ট) চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান এর দিকনির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) কাজল কান্তি চেীধুরী এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অংসা থোয়াই মারমা এর নেতৃত্বে এসআই মোঃ রবিউল হক, এসআই ইমাম হোসেন, এএসআই মোঃ হুমায়ুন কবির, এএসআই মোঃ শাহিনুুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন আরফিন নগর এশিয়ান হাইওয়ে রোড সংলগ্ন সানমার মহানগর গ্রীন পার্কের প্রধান ফটকের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এসময় তল্লাশী করে তার কাছে থাকা ১টি বিদেশী পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নাছিরের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Manual3 Ad Code