১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

বশেমুরবিপ্রবি ছাত্রলীগের ধান কাটার কার্যক্রম

admin
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৩
বশেমুরবিপ্রবি ছাত্রলীগের ধান কাটার কার্যক্রম

Manual8 Ad Code

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:  “কৃষক বাঁচলে বাঁচবে দেশ

শেখ হাসিনার বাংলাদেশ”

Manual4 Ad Code

সারাদেশে বোরো মৌসুমের ধান কাঁটার সময় চলছে।ধান কাটার এই মৌসুমে যখন কৃষকেরা তাদের সোনালী স্বপ্ন ঘরে তুলতে পারছিলেন না তখন মানবতার মূর্ত প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে তাদের পাশে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় এবছরেও কেন্দ্রীয় ছাত্রলীগ প্রেস বিজ্ঞপ্তির মধ্যমে ধান কাটা কর্মসূচি ঘোষণা করে।
সেই কর্মসূচির অংশ হিসেবে বশেমুরবিপ্রবি ছাত্রলীগ এই উদ্যোগ নেয় এবং তা বাস্তবায়ন করে।

Manual3 Ad Code

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গোপালগঞ্জ জেলার রঘুনাতপুর এ ধানকাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন বশেমুরবিপ্রবি শাখা ছাত্রলীগের কর্মী শেখ মেহেদী হাসান প্রান্ত ও তাঁর সহযোগিরা। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী শেখ মেহেদী হাসান প্রান্তের নেতৃত্বে নেতাকর্মী মিলে অসহায় কৃষকের ৪০ শতাংশ জমির ধান কেটে দেন।

Manual1 Ad Code

বশেমুরবিপ্রবি শাখা ছাত্রলীগের কর্মী শেখ মেহেদী হাসান প্রান্ত বলেন, কৃষকের বিশ্বস্ততম বন্ধু শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বোরো মৌসুমে ধান কেটে ঘরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি।গরীব-অসহায় কৃষকের সহযোগিতার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ যে নির্দেশনা দিয়েছে তারই অংশ হিসেবে বশেমুরবিপ্রবি শাখা ছাত্রলীগ ধান কাটা কর্মসূচি পালন করেছে।আমাদের এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে যতদিন ধানের মৌসুম থাকবে।তিনি আরো বলেন,
এদেশের মেহনতি কৃষকেরা অর্থনীতিতে যে ভূমিকা পালন করছে তাদের উৎসাহিত করে পাশে থাকার চেষ্টা করছে ছাত্রলীগ।