১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

ভোলা বোরহানউদ্দিনে বড় ভাইর হাতে ছোট ভাই খুন,আটক ১

admin
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৩
ভোলা বোরহানউদ্দিনে বড় ভাইর হাতে ছোট ভাই খুন,আটক ১

Manual5 Ad Code

রাকিব হোসেন, ভোলা: ভোলা বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামে, জমি নিয়ে বিরোধে, আমির মুন্সির ছেলে ‘ছালেম মুন্সি (৫৫) নামক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে। ৭ ই এপ্রিল রোজ শুক্রবার আনুমানিক ৫ ঘটিকার সময়, মুন্সি বাড়িতে জমি নিয়ে বিরোধে, নিহতের বড় ভাই নসু মুন্সি তাকে পিটিয়ে ঘটনাস্থলে হত্যা করে। ঘটনাস্থলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের স্ত্রী জয়তুন বেগম অভিযোগ করে বলেন, আমার ভাসুরের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলমান আছে। তারই জের ধরে শুক্রবার বিকালে আমাদের বসত ঘর থেকে আমার স্বামীকে জোরপূর্বক তুলে নিয়ে আমার সামনে প্রকাশ্য আমার ভাসুর নসু মুন্সি (৬০)ও ভাসুরের ছেলে আব্বাস মুন্সি (৩৮), আক্তার (৩৬), আকবার মুন্সি (২২), হাসনাইন(২০)সহ আরো ৩ জন আমার স্বামীকে পিটিয়ে হত্যা করে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে আমার স্বামীর মরদেহ উদ্ধার করে।

Manual5 Ad Code

অন্যদিকে ঘটনার পর থেকেই পলাতক’ হত্যাকারী নসুকে আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশ, এদিকে অন্যান্য আসামিসহ তার পরিবার পলাতক রয়েছে।বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, বড় ভাই ছোট ভাইকে পিটে হত্যা করেছে। লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual7 Ad Code