২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

দেলদুয়ারে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় করলেন এমপি টিটু

admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৩
দেলদুয়ারে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় করলেন এমপি টিটু

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার: টাংগাইলের দেলদুয়ারে ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা করেছেন টাংগাইল -৬ (দেলদুয়ার নাগরপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।মঙ্গলবার (৪ এপ্রিল) দেলদুয়ার উপজেলা পরিষদ মিলনায়তনে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ও ইসলামিক ফাউন্ডেশন দেলদুয়ার উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় মাহে রমজান উপলক্ষে এ মতবিনিময় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের সভাপতি মুজিবুল ইসলাম পান্নার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী,টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন,দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক,সহ -সভাপতি প্রতাপ মুকুল সহ অন্যান্যরা।

Manual7 Ad Code

অনুষ্ঠান শেষে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার ৪৭০ জন ইমাম ও খতিবদের মাঝে নগদ অর্থ ও প্রত্যেকেকে একটি করে ছাতা উপহার দেয়া হয়।

Manual7 Ad Code