মোঃ শফিকুল ইসলাম সবুজ(টাংগাইল): টাংগাইলের নাগরপুরে ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় করেছেন টাংগাইল -৬( নাগরপুর দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
আজ সোমবার (৩ এপ্রিল) নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ও ইসলামিক ফাউন্ডেশন নাগরপুর উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় মাহে রমজান উপলক্ষে এ মতবিনিময় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের সভাপতি মুজিবুল ইসলাম পান্নার সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান,টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আনিসুর রহমান, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু,যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন সহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার ৭০৮ জন ইমাম ও খতিবদের মাঝে নগদ অর্থ ও প্রত্যেকেকে একটি ছাতা উপহার দেয়া হয়।