১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

ইফতারিতে নিষিদ্ধ কাপড় ও টেক্সটাইল রং

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২৩
ইফতারিতে নিষিদ্ধ কাপড় ও টেক্সটাইল রং

Manual4 Ad Code

ইফতারিতে নিষিদ্ধ কাপড় ও টেক্সটাইল রং


মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি ও নিষিদ্ধ কাপড়ের রং ও টেক্সটাইল রং ব্যবহার করায় তাদেরকে এ জরিমানা করা হয়। শনিবার (১ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়ার নেতৃত্বে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ডিবি রোড এলাকায় এ অভিযান চালানো হয়। সহকারী পরিচালক কাওছার মিয়া বলেন, ইফতার সামগ্রী চিকেন চাপ,চিকেন টিক্কা,আলুরচপে নিষিদ্ধ কাপড়ের রং, টেক্সটাইল রং ব্যবহার করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি করায় আজমেরী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং চৌমুহনী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ।