৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর সমাধিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিত মার্চ ১৭, ২০২৩
বঙ্গবন্ধুর সমাধিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Manual3 Ad Code

বঙ্গবন্ধুর সমাধিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Manual8 Ad Code

শেখ তিতুমীর রিপোর্ট পিআইডি গোপালগঞ্জ :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৭ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় সশস্ত্র বাহিনী গার্ড অব অনার প্রদান করে। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোনাজাতে অংশ নেন। এর আগে সকাল ১০টার দিকে সড়ক পথে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সকাল ৮টার দিকে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন শেখ হাসিনা।
অন্যদিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় যান। শ্রদ্ধা নিবেদনের পর টুঙ্গিপাড়া থেকে রাষ্ট্রপতি ফিরে এলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু সমাবেশে বক্তব্য রাখবেন। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’। এছাড়া টুঙ্গিপাড়ায় দিবসটি উদযাপনে মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু প্রতিনিধির বক্তব্য, বঙ্গবন্ধু ও শিশু অধিকারবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, কাব্যনৃত্যগীতি আলেখ্যানুষ্ঠান এবং বই মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থেকে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করবেন। এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স এলাকাজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা, শোভাবর্ধণের কাজ সম্পন্ন হয়েছে। শিশু সমাবেশের মঞ্চ এবং বই মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টুঙ্গিপাড়াসহ পুরো জেলায় সাজ সাজ রব বিরাজ করছে। জেলার বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ।

Manual4 Ad Code