২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

স্মার্ট বাংলাদেশ গড়তে পূর্ণাঙ্গ শিক্ষায় শিক্ষিত হতে হবে, সাতকানিয়ায় নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল

প্রকাশিত মার্চ ১২, ২০২৩
স্মার্ট বাংলাদেশ গড়তে পূর্ণাঙ্গ শিক্ষায় শিক্ষিত হতে হবে, সাতকানিয়ায় নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল

Manual7 Ad Code

সাতকানিয়া প্রতিনিধি

মোহাম্মদ হোছাইন

Manual6 Ad Code

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি বলেছেন, স্মার্ট বাংলাদেশ ও নতুন প্রজন্মকে শিক্ষিত করতে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার জন্য প্রতিবছর বাজেটে সর্ব্বোচ্চ বরাদ্দ রাখছেন বঙ্গবন্ধু কন্যা ও জননেত্রী শেখ হাসিনা। এ জন্য নতুন প্রজন্মকে ভাষা ও কম্পিউটার শিক্ষায় পূর্ণাঙ্গ শিক্ষিত হয়ে দেশ সেবায় মনোনিবেশ করতে হবে। শেখ হাসিনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়ন ও এক সময়ের অবহেলিত শিক্ষক সমাজ নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন- ভাতা পাচ্ছেন।
গত ১০ই মার্চ শুক্রবার ২৩, সকালে সাতকানিয়া সদর ইউনিয়নের চিব্ববাড়ী এম.এ মোতালেব কলেজের নবীন বরণ ও নবনির্মিত আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল বলেন, প্রত্যেকটা নারীকে শেখ হাসিনার অদূরদর্শিতা ও কর্মতৎপরতার দিকে লক্ষ্য রেখে ধর্মীয় অনুশাসন মেনে শিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে অংশ নিতে হবে। এ ছাড়া মাদ্রাসা ও দ্বীনি শিক্ষার উন্নয়নের জন্য শেখ হাসিনা যে অবদান রেখেছেন তা অতীতের কোন সরকার দেখাতে পারেনি।
অনুষ্ঠানের প্রধান বক্তা আ.লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আমি এ সংসদীয় (চট্টগ্রাম -১৫) এলাকায় মনোনয়ন চাইবো না। নেত্রী যাকে মনোনয়ন দিবেন তাঁর পক্ষে কাজ করব। দল করতে গিয়ে কখন কি পেলাম তা বিবেচনা করি না। আমি দলের মধ্যে কোন গ্রুপ করতে চাই না। কাজ করতে গিয়ে সুসময় যেমন আসবে, তেমনি দুঃসময়ও থাকবে। নিজেদের মধ্যে ঐক্য রেখে দলকে এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে ত্যাগী নেতা-কর্মীদের কেউ অপমান করলে সহ্য করা হবে না। মনে রাখতে হবে আ.লীগ চলে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে।
বিপ্লব বড়ুয়া আরও বলেন, শিক্ষা ও নারীর ক্ষমতায়নের জন্য বঙ্গবন্ধু কন্যা যা করেছেন তা দক্ষিণ এশিয়ার কোন রাষ্ট্র করতে পারেনি।শুধু তাই নয়,জাতি গঠন, অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপদ বাংলাদেশসহ সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লাগায় জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলেছেন।
অনুষ্ঠানের সভাপতি ও সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম.এ মোতালেব সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইউএনও ফাতেমা-তুজ- জোহরা, আ.লীগ নেতা মো.ইদ্রিস, এড.মীর্জা কচির উদ্দিন,স্বাচিপ এর কেন্দ্রীয় নেতা ডা.আ.ম.ম মিনহাজুর রহমান, নুরুল আবছার চৌধুরী, মোস্তাক আহমদ আঙ্গুর, সাতকানিয়া পৌরসভার মেয়র মো.জোবায়ের,সাতকানিয়া ও লোহাগাড়া আ.লীগের সাধারণ সম্পাদক যথাক্রমে কুতুবউদ্দিন চৌধুরী ও সালাহউদ্দিন হিরু। স্বাগত বক্তব্য দেন, কলেজ অধ্যক্ষ দিদারুল আলম চৌধুরী ও ও বনফুল ও কিষোয়ান গ্রুপের এম.ডি শহিদুল ইসলাম ও ক্রীড়াব্যক্তিত্ব ওয়াহিদুল ইসলাম।
অত্র কলেজের প্রভাষক লিটন কান্তি সুশীল ও প্রভাষক সোনিয়া আকতার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সহ- সভাপতি মোজাম্মেল হক, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি হাসিনা মমতাজ ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনজুমান আরা বেগম প্রমুখ।এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দরা এ সসময় উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code