১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নাগরপুরে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ১ জনের কারাদণ্ড জরিমানা ৩০ হাজার

প্রকাশিত মার্চ ৭, ২০২৩
নাগরপুরে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ১ জনের কারাদণ্ড জরিমানা ৩০ হাজার

Manual7 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাংগাইলের নাগরপুর মোবাইল কোর্ট পরিচালনায় জেল জরিমানা করা হয়েছে। নাগরপুরের গয়হাটা ইউনিয়নের সরিষাজানী ব্রীজের নীচে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি/বালু কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ০১ (এক)জনকে ১৪ দিনের বিনাশ্রম জেল/কারাদন্ড এবং অন্য একটি মামলায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual8 Ad Code

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন।
অবৈধভাবে বালু /মাটি উত্তোলনকারীদের প্রতিরোধে উপজেলা প্রশাসন জানান, নাগরপুরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual6 Ad Code