১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে দপ্তিয়র ইউনিয়নে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করলেন এমপি টিটু

প্রকাশিত মার্চ ৫, ২০২৩
নাগরপুরে দপ্তিয়র ইউনিয়নে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করলেন এমপি টিটু

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার: টাংগাইলের নাগরপুরে দপ্তিয়র ইউনিয়নে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করলেন, টাংগাইল-৬

Manual7 Ad Code

( নাগরপুর-দেলদুয়ার)আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি টিটু বলেন,স্বাধীনতার পরে নাগরপুর দেলদুয়ারে সর্বোচ্চ উন্নয়ন বরাদ্দ এসেছে। এর মধ্যে শুধু টাংগাইল নাগরপুর টু বরংগাইল এবং টাংগাইল -দেলদুয়ার – কালামপুর এ দুটি আঞ্চলিক মহাসড়ক প্রশস্থকরণ কাজে প্রায় ৩০০০ কোটি টাকার উপরে ব্যয় হবে।রাস্তাঘাট পাকা হচ্ছে ও স্কুল কলেজের নতুন ভবন নির্মিত হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি পুনরায় নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।

রবিবার(৫ মার্চ) বিকেলে দপ্তিয়র বাজারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল হাসান জাহিদ নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল হক, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু,
যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম দুলাল,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জাকির তালুকদার,ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ বাবর আল মামুন, সম্পাদক মোঃ ফারুক হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান রয়েল, যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন,সম্পাদক মোঃ সজিব মিয়া সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code