১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীর মুখে ব্লেড দিয়ে জখম।

প্রকাশিত মার্চ ২, ২০২৩
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীর মুখে ব্লেড দিয়ে জখম।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগর উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নবম শ্রেণির ছাত্রীর মুখে ব্লেড দিয়ে জখম করেছে এক যুবক।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গরু হাটের সামনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তি একই উপজেলার বুইকরা গ্রামের ড্রাইভার পাড়ার হায়দার আলীর ছেলে রোহান ইসলাম (২১)।

Manual8 Ad Code

ভুক্তভোগী ছাত্রী বলেন, দীর্ঘদিন ধরে রোহান আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রতিদিনের মতো বুধবার বিকেলে আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। পরে পথে গরু হাটের সামনে আমার গতিরোধ করে আবারও প্রেমের প্রস্তাব দেয় রোহান। এ সময় প্রস্তাবে রাজি না হওয়ায় রোহান ক্ষিপ্ত হয়ে আমার মুখে ব্লেড দিয়ে আঘাত করে।

অভিযুক্ত ব্যক্তি একই উপজেলার বুইকরা গ্রামের ড্রাইভার পাড়ার হায়দার আলীর ছেলে রোহান ইসলাম (২১)।

Manual3 Ad Code

তিনি আরও জানান, আমার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। আমাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, বুধবার বিকেলে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে বখাটে যুবক ব্লেড দিয়ে আহত করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Manual7 Ad Code