৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নারীকে ধর্ষণের ঘটনায় বান্দরবানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রকাশিত মার্চ ১, ২০২৩
ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নারীকে ধর্ষণের ঘটনায় বান্দরবানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Manual8 Ad Code

কে এইচ মহসিন বান্দরবান

Manual1 Ad Code

বান্দরবানের লামায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সচেতন ছাত্র সমাজ সহ কয়েকটি সংগঠন।

Manual1 Ad Code

১ মার্চ (বুধবার) সকালে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে আয়োজন করা হয় মানববন্ধনের। মানববন্ধনে দাঁড়িয়ে শতাধিক বিভিন্ন স্কুলকলেজ ও ভার্সিটির শিক্ষার্থী অংশ নেন।

Manual2 Ad Code

এসময় বক্তব্য রাখেন মারমা ছাত্র পরিষদের সভাপতি উহ্লাচিং মারমা এবং খুমি ছাত্র সংগঠনের হিরো খুমীসহ আরো অনেকে।

Manual4 Ad Code

বক্তারা জানান, ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলেও এখনো গ্রেফতার করেনি পুলিশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় না আনলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তারা ।

এর আগে গত শনিবার লামা থানায় কায়সার নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন ওই নারী । কায়সার একই ইউনিয়নের ফুটের ঝিরির ২ নং ওয়ার্ডের বাসিন্দা।