২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জুতা পায়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৩
জুতা পায়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

Manual7 Ad Code

 

 

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক: জুতা পায়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন শুনতে আশ্চর্য মনে হলেও এটা বাস্তব ঘটনা। ঘটনাটি গোপালগঞ্জ জেলার রাজপাট ইউনিয়নে ঘটেছে।২১ শে ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ রাজপাট ইউনিয়ন শাখার নেতাকর্মীরা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। কিন্তু এ সময় সকলেই বেদিতে ওঠে জুতা পায়ে দিয়ে এবং ফুল দেওয়ার পর তারা জুতা পায়ে সেখানে মুঠোফোনে ছবি তোলে। এভাবে শহীদ মিনারের পবিত্রতা নষ্ট করা হয়।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে আজ সকালে রাজপাট বহুমুখি উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান হয়। ভোর রাত্রে (৩ঃ০০) টার দিকে ছাত্রলীগের সভাপতি নূর আলম মুন্সি, সাধারণ সম্পাদক সাকিব চৌধুরী সহ কমিটির সদস্যদের সবার পায়ে জুতা ও স্যান্ডেল পরা ছিল। তাঁরা বেদিতে দাঁড়িয়ে ছবিও তোলেন।

Manual6 Ad Code