২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টাংগাইলের নাগরপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৩
টাংগাইলের নাগরপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

টাংগাইলের নাগরপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ টাংগাইলঃ টাংগাইলের নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৩ ফ্রেব্রুয়ারী), মামুদনগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি শাহিনারা কামালের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শওকত হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল -৬ ( নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,মামুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জজ কামাল,অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম বিপ্লব,উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ বাবর আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, সম্পাদক মোঃ সজিব মিয়া সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code