১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

লন্ডনে বাংলাদেশিদের এলাকা পরিদর্শন করলেন রাজা চার্লস

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৩
লন্ডনে বাংলাদেশিদের এলাকা পরিদর্শন করলেন রাজা চার্লস

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদকঃ লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত ব্রিকলেন এলাকা পরিদর্শন করেছেন ব্রিটেনের রাজা চার্লস।

সেখানে তিনি বাংলাদেশের কমিউনিটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাজার সঙ্গে রানি ক্যামিলাও ছিলেন।

গত বুধবার লন্ডনের এলাকা পরিদর্শনে গেলে রাজা চার্লস ও রানিকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করেন বাংলাদেশিরা।

Manual4 Ad Code

এ সময় রাজা বাংলাদেশির সঙ্গে করমর্দন করেন এবং তাদের খোঁজখবর নেন। খবর আরব নিউজের।

Manual5 Ad Code

এর পর তিনি একটি মসজিদ পরিদর্শন করেন এবং এর প্রঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।

Manual8 Ad Code

১৯৭৮ সালে বর্ণবাদীদের হামলায় নিহত বাংলাদেশি যুবক আলতাব আলীর স্মরণে রাজা চার্লস ওই বৃক্ষরোপণ করেন।

এর পর গ্রাম-বাংলা নামে একটি রেস্তোরাঁয় রাজা ও রানি বাংলাদেশি খাবার খান।

Manual3 Ad Code

ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানান, গত বছরের অক্টোবরে চার্লসের বাংলাদেশ সফর করার কথা ছিল। কিন্তু রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে পরে তা বাতিল করা হয়।