৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪৩,০০০ হাজার টাকা জরিমানা 

প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৩
সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪৩,০০০ হাজার টাকা জরিমানা 

Manual1 Ad Code

মোহাম্মদ হোছাইন:

Manual8 Ad Code

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার দেওয়ান হাট বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমান‌ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। গতকাল মঙ্গলবার ৩১ই জানুয়ারী দুপুর ১২ ঘটিকার সময় উপজেলার সাতকানিয়া পৌরসভা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ট্রেড লাইসেন্স বিহীন দোকান পরিচালনা, মূল্য তালিকা না রাখা ও বি এস টি আই এর অনুমোদন বিহীন পণ্য বাজার জাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, দন্ডবিধি ১৮৬০ ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুযায়ী ০৬ টি দোকানে মোট ৪৩,০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।
উক্ত অভিযানে সাতকানিয়া উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর জনাব ছরওয়ার কামাল সহ পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Manual6 Ad Code