৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

পনেরোই আগস্টের খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে মুছে দিতে পারেনি : এমপি শাওন

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০১৯
পনেরোই আগস্টের খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে মুছে দিতে পারেনি : এমপি শাওন

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

রাকিব হোসেন,বিশেষ প্রতিনিধি :
ভোলা ৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মস্বীকৃত খুনিদের পুনর্বাসনকারী জেনারেল জিয়াউর রহমানকে ইতিহাস কখনও ক্ষমা করবেনা। যে ঘৃন্য ঘাতকের বুলেট মমতাময়ী শেখ ফজিলতুন্নেসা মুজিব ও তাঁর শিশুপুত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি সেই ঘাতকদের প্রশ্রয় দানকারী জেনারেল জিয়ার লাশও সনাক্ত করা যায়নি। ইতিহাস কখনও কাউকে ক্ষমা করেনা। জননেত্রী শেখ হাসিনা জাতির শোককে শক্তিতে পরিণত করে এদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতেই নিরলস কাজ করে যাচ্ছেন। বুধবার তজুমদ্দিন উপজেলা মহিলা যুবলীগের পরিচিতি সভায় সাংসদ শাওন এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ফারজানা চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাঃ সম্পাদক ফজলুল হক দেওয়ান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, যুবলীগ সম্পাদক আব্দুর রহমান, মহিলা যুবলীগ সভানেত্রী কোহিনূর বেগম শিলা, সাঃ সম্পাদক মিনা আলম, , উপজেলা আ’লীগ সদস্য এডভোকেট গাজী শাহাবুদ্দিন প্রমুখ।

Manual8 Ad Code