২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ওজন ঝরানোর জন্য কোন জুতা বেশি ক্ষতিকর ওজন ঝরানোর জন্য আপনার পছন্দ মতো যে কোন ধরনের জুতা পরে হাঁটতে বের হলে শরীরের লাভের বদলে অনেক সময় ক্ষতিও হতে পারে

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৩
ওজন ঝরানোর জন্য কোন জুতা বেশি ক্ষতিকর ওজন ঝরানোর জন্য আপনার পছন্দ মতো যে কোন ধরনের জুতা পরে হাঁটতে বের হলে শরীরের লাভের বদলে অনেক সময় ক্ষতিও হতে পারে

Manual5 Ad Code

ওজন ঝরানোর জন্য কোন জুতা বেশি ক্ষতিকর
ওজন ঝরানোর জন্য আপনার পছন্দ মতো যে কোন ধরনের জুতা পরে হাঁটতে বের হলে শরীরের লাভের বদলে অনেক সময় ক্ষতিও হতে পারে

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
ওজন ঝরানোর জন্য হাঁটার মতো ভালো ব্যায়াম আর হয় না। দিনের অন্য সময়ের তুলনায় ভোরে উঠে হাঁটাই শ্রেয়। শরীর ও মন চাঙ্গা হয় সকালে হাঁটলে। কিন্তু কী ধরনের জুতা পরে হাঁটবেন? তা কিন্তু বাছাই করতে হবে বেশ ভেবে-চিন্তেই। আপনার পছন্দ মতো যে কোনও ধরনের জুতো পরে হাঁটতে বেরিয়ে পড়লে শরীরের লাভের বদলে ক্ষতিই বেশি হবে। হাঁটতে যাওয়ার জন্য কী ধরনের জুতো কিনবেন?
১. এমন ধরনের জুতা বাছতে হবে যার পেছনটা একটু উঁচু। এতে গোড়ালিতে আরাম পাবেন। জুতো পরে দেখে নিন এই উঁচু জায়গাটি গোড়ালিতে খুব চেপে বসছে কি না। খুব চেপে বসলে হাঁটার সময়ে লাগবে।

২. জুতা পরার সময়ে দেখুন আঙুলগুলো আরাম করে ছড়িয়ে রাখতে পারছেন কি না। জুতার মুখ সরু হলে আঙুলগুলো একটু গুটিয়ে রাখতে হয়। সেই রকম জুতা পরে হাঁটবেন না। এতে পায়ে চাপ পড়তে পারে।

Manual1 Ad Code

৩. হাঁটার জন্য যে জুতা কিনবেন, তার তলাটা খেয়াল করুন। জুতার তলা মসৃণ হলে সে রকম জুতা কিনবেন না। জুতার তলায় খাঁজ কাটা আছে, এমন জুতা বাছাই করুন। জুতার তলায় খাঁজ কাটা থাকলে পা ফস্কে যাওয়া বা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে না।

৪. জুতার তলার মাঝের অংশটি নরম হওয়া দরকার। তাই কেনার আগে হাত দিয়ে পরীক্ষা করে দেখ নিন, সেটি নরম কিনা। কারণ এতে হাঁটার সময়ে পায়ের তলায় আঘাত লাগার আশঙ্কা থাকে না।

Manual6 Ad Code