১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গোবিন্দগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে ছাত্রীর আত্মহত্যা

admin
প্রকাশিত আগস্ট ১৪, ২০১৯

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

জাহিদুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে গালায় ফাঁস দিয়ে ৯ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা করেছে।

Manual7 Ad Code

১৩ আগষ্ট মঙ্গলবার বিকালে এই ঘটনাটি ঘটে।

Manual7 Ad Code

নিহত গহনা খাতুন (১৪) উপজেলার দরবস্ত ইউনিয়ানের মধ্যপাড়া গ্রামের গোলজার রহমানের কন্যা।

Manual7 Ad Code

জানা গেছে (কোমরপুর বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী) গহনা খাতুন তার শয়নঘরের তীরে গলায় রশি বেধেঁ আত্মহত্যা করেছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে তার মা গহনার রুমে প্রবেশ করে মেয়ের ঝুঁলান্ত লাশ দেখে চিৎকার দিলে লোকজন ঘটনাস্থলে যায় । থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশের ময়না তদন্তের থানায় নিয়ে আসেন।

এ দিকে গহনার আত্মহত্যা নিয়ে কথা হলে তারা জানিয়েছেন পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউপির শাহাপুর গ্রামের লাবলু মিয়ার পুত্র সাগর এর সাথে প্রেম ছিল। এক পর্যায়ে গহনা খাতুন বিয়ের দাবিতে ঈদুল আযহার নামাজের পরেই প্রেমিক সাগরের বাড়ী যায় এবং ব্যর্থ হয়ে বাড়ী ফিরে আসে। দীর্ঘ সময় মেয়েকে না পেয়ে জিজ্ঞাসার এক পর্যায় বিস্তারিত মাকে বলে।

এ ঘটনায় তার মা ক্ষিপ্ত হয়ে গহনাকে শ্বাসিয়েছে। স্বজনদের শাসন এবং প্রেমে ব্যর্থ হয়ে অভিমান করে এই আত্মহত্যা বলে জানিয়েছেন।