২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে নিজস্ব অর্থায়নে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ১২ টি ইউনিয়নে কম্বল বিতরন করলেন এমপি টিটু

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৩
নাগরপুরে নিজস্ব অর্থায়নে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ১২ টি ইউনিয়নে কম্বল বিতরন করলেন এমপি টিটু

Manual8 Ad Code

নাগরপুরে নিজস্ব অর্থায়নে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ১২ টি ইউনিয়নে কম্বল বিতরন করলেন এমপি টিটু

Manual6 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ,টাঙ্গাইলঃ টাংগাইলে নাগরপুরে ১২টি ইউনিয়নের অসহায় শীর্তাত পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ২৫০০ দুই হাজার পাচশত কম্বল বিতরন করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার)আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। (২৫ জানুয়ারি) বুধবার দিন ব্যাপী গয়হাটা নিজ বাস ভবন থেকে এ কম্বল বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম খান অপুর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও ভারড়া ইউপির সাবেক চেয়ারম্যার বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক প্রমুখ। এসময় ১২ টি ইউনিয়নের ৮৬টি কেন্দ্রের সভাপতি/ সম্পাদক সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কম্বল বিতরন কালে এমপি টিটু বলেন, স্মাট বাংলাদেশ গড়তে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সকলে ঐক্যবন্ধ হয়ে আগামী নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নৌকায় মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার।

Manual5 Ad Code