১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

সরকার পতনের মধ্যদিয়ে আন্দোলন সফল হবে: ফখরুল

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৩
সরকার পতনের মধ্যদিয়ে আন্দোলন সফল হবে: ফখরুল

Manual8 Ad Code

সরকার পতনের মধ্যদিয়ে আন্দোলন সফল হবে: ফখরুল

স্টাফ রিপোর্টার ঢাকা মহানগর : দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের পতনের মধ্যদিয়ে সে আন্দোলন সফল হবে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।

Manual4 Ad Code

ফখরুল ইসলাম বলেন, দেশের মানুষ গণতান্ত্রিক আন্দোলনের মধ্যদিয়ে বর্তমান সরকারের পতন ঘটাবে।

Manual1 Ad Code

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, রাজনীতি না করার পরও প্রতিহিংসার স্বীকার হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে কোকোকে।

Manual1 Ad Code


তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়া কার্যালয়ে অবরুদ্ধ থাকা অবস্থায় কোকোর মরদেহ গ্রহণ করতে হয়েছে।

Manual3 Ad Code

এর আগে, সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে এক অনুষ্ঠানে ফখরুল বলেন, চলমান আন্দোলনে হতাশ হওয়ার কিছু নেই; বরং সফলতার পথেই আছে বিএনপি। স্বপ্ন ছাড়া সফল হওয়া যায় না। রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা হচ্ছে একটি স্বপ্ন। এটি নিয়ে জনগণের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে।

সংসদকে একদলীয় ক্লাবে পরিণত করা হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ১৪ বছরে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে ক্ষমতাসীন দল।