২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফাইতং ইটভাটায় আজিজনগর ডলুছড়ি রেঞ্জের অভিযান ৭৯০০ ঘনফুট জ্বালানী কাঠ উদ্ধার

প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৩
ফাইতং ইটভাটায় আজিজনগর ডলুছড়ি রেঞ্জের অভিযান ৭৯০০ ঘনফুট জ্বালানী কাঠ উদ্ধার

Manual1 Ad Code

মোঃ সেলিম উদ্দিন লোহাগাড়া চট্টগ্রাম

Manual7 Ad Code

সীমান্তবর্তী পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলাধীন ফাইতং ইউনিয়নে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে ৭৯০০ ঘনফুট জ্বালানী কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল নির্দেশে ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস,এম, রেজাউল ইসলাম, ক্যাম্প কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন ও ফাইতং বন ক্যাম্পের সদস্যগণ অভিযানে উপস্থিত ছিলেন। বনবিভাগ সূত্রে জানা যায়, ফাইতং ইউনিয়নের ইট ভাটায় জ্বালানী কাঠ হিসেবে বিভিন্ন প্রজাতির কাঠ সংগ্রহ করে স্তুপ করে রেখেছে ইট ভাটার মালিকগণ। এমন খবরের ভিত্তিতে আজিজনগর ডলু রেঞ্জ কর্মকর্তা এস,এম, রেজাউল ইসলামের নেতৃত্বে ইটভাটা গুলোতে অভিযান পরিচালনা করে ৭৯০০ ঘনফুট জ্বালানী কাঠ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৭৬ হাজার ৫০০শত টাকা। লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল উদ্দীন বলেন, অবৈধ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। বন সম্পদ রক্ষার্থে আমরা সব সময় প্রস্তুত রয়েছি। বন সম্পদ রক্ষার্থে বনবিভাগের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

Manual8 Ad Code