২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রাস্তার পাশে পাওয়া গেল নিখোঁজ শিশুর লাশ

admin
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৩
রাস্তার পাশে পাওয়া গেল নিখোঁজ শিশুর লাশ

Manual6 Ad Code

রাস্তার পাশে পাওয়া গেল নিখোঁজ শিশুর লাশ

স্টাফ রিপোর্টরঃনেত্রকোনার পূর্বধলায় দেওটুকোন রোডে ছোছাউড়ায় নিখোঁজের এক দিন পর আজ মঙ্গলবার সকালে রাস্তার পাশে পাওয়া গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহ্ রক্তমাখা মৃতদেহ।

Manual6 Ad Code

নিহত আব্দুল্লাহ্ উপজেলার ছোছাউড়া গ্রামের মো. জামাল ফকিরের ছেলে।

Manual6 Ad Code

স্থানীয় লোকজন ও শিশুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল থেকে আব্দুল্লাহ্কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনদের বাড়িসহ আশপাশের অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পর তাকে না পেয়ে মাইকিং করা হয়। পরে আজ সকালে তার লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে দৌরাদৌরি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং পুলিশে খবর দেওয়া হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তা মামলা হিসেবে নেওয়া হবে। এর রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

Manual7 Ad Code