১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁও-৩ আসনে আসন্ন উপ-নির্বাচনে ৬ এমপি পদপ্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেছেন।

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৩
ঠাকুরগাঁও-৩ আসনে আসন্ন উপ-নির্বাচনে ৬ এমপি পদপ্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেছেন।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ পদত্যাগ করায় শূন্য ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকাল ৪ টা পর্যন্ত পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।

Manual2 Ad Code

মনোনয়নপত্র জমা দিয়েছেন-স্বতন্ত্র পদপ্রার্থী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ, স্বতন্ত্র পদপ্রার্থী ডিএন ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাপ চন্দ্র রায়, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, ন্যাশনাল পিপলস পার্টির শাফি আল আসাদ, বাংলাদেশ ন্যাশনাল পার্টির সিরাজুল ইসলাম,জাকের পার্টির এমদাদুল হক মনোনয়ন পত্র দাখিল করেছেন।

পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার তকদির আলী সরকার জানান, আগামী ৮ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১লা ফেব্রুয়ারি।

এ আসনে ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ১ লাখ ৫৯ হাজা ৫০৪ জন। মোট ভোট কেন্দ্র ১২৮টি। বুথ ৮০৮ টি।

Manual6 Ad Code

এবিষয়ে ডিএন ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের সাথে কথা হলে তিনড সাংবাদিকদের কে বলেন জনগণ আমাকে ভালবাসে ব্যাপক সাড়া দিয়েছে সুষ্ঠু নির্বাচন হলে আমি জনগণের ভোটে অবশ্যই এমপি নির্বাচিত হব এটা আমার দীর্ঘ বিশ্বাস।

Manual8 Ad Code