২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে চলন্ত বাসে গৃহবধূকে ধর্ষণচেষ্টায় চালক-সহকারী গ্রেফতার

admin
প্রকাশিত আগস্ট ১২, ২০১৯
চট্টগ্রামে চলন্ত বাসে গৃহবধূকে ধর্ষণচেষ্টায় চালক-সহকারী গ্রেফতার

Manual7 Ad Code

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

Manual3 Ad Code

নগরীতে চলন্ত বাসে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাসচালক ও তার সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ আগস্ট) রাত দেড়টার দিকে চট্টগ্রাম ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলো চালক রবিউল আউয়াল (২২) ও সহকারী মো. হৃদয় (২৪)।
কোতোয়ালী থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গৃহবধূ শনিবার রাতে আনোয়ারা থেকে শাহ আমানত সেতু এলাকায় পৌঁছে পুনরায় দেওয়ানহাটে চাচাতো বোনের বাসায় যাওয়ার জন্য বহদ্দারহাট এক নম্বর রুটের বাসে উঠেছিলেন।
বাসটি জিইসি মোড়ে যাত্রীদের নামিয়ে দিয়ে ওই গৃহবধূকে নিয়ে চলতে শুরু করে। গাড়ি ঘুরিয়ে লালখান বাজার থেকে কাজীর দেউড়ির দিকে যাওয়া শুরু করলে এক পর্যায়ে মুখ চেপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা চালায় বাসচালক ও তার সহকারী। গৃহবধূটি চিৎকার করলে গরুবোঝাই একটি ট্রাক বাসটির গতিরোধ করে। কাজীর দেউড়ি মোড়ে থাকা কোতোয়ালী থানার এএসআই শহীদুল ইসলাম স্থানীয়দের সহায়তায় বাসের চালক ও তার সহকারীকে আটক করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, কালামিয়া বাজার এলাকায় স্বামীর সঙ্গে থাকেন ওই গৃহবধূ। তার বাবার বাড়ি আনোয়ারায়। গ্রেফতার বাসচালক ও তার সহকারীকে সোমবার (১২ আগস্ট) আদালতে পাঠানো হয়।

Manual2 Ad Code