১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি

বিএনপির ছেড়ে দেওয়া ৬ আসনে আ’লীগের মনোনয়নপ্রত্যাশী ৫৩

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২২
বিএনপির ছেড়ে দেওয়া ৬ আসনে আ’লীগের মনোনয়নপ্রত্যাশী ৫৩

Manual1 Ad Code

অনলাইন ডেস্কঃ বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের পর জাতীয় সংসদের শূন্য আসনগুলোতে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরমও বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত ৬ আসনে আ’লীগের মনোনয়নপ্রত্যাশী ৫৩ জন ফরম কিনেছেন।

বৃহস্পতিবার আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতীয় সংসদের ৬টি আসনের উপ-নির্বাচনে আজ দ্বিতীয় দিন শেষে মোট ৫৩টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

রোববার (১ জানুয়ারি) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

বিএনপির সংসদ সদস্যদের ছেড়ে দেওয়া ছয় আসনের উপনির্বাচনে ১ ফেব্রুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষদিন ৫ জানুয়ারি, বাছাই ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৫ জানুয়ারি।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। দলটি থেকে নির্বাচিত সাতজন সংসদ সদস্যই পদত্যাগের ঘোষণা দেন। এরপর ১১ ডিসেম্বর বেলা ১১টা ২০ মিনিটে সংসদ ভবনে জাতীয় সংসদের স্পিকারের কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দেন বিএনপির পাঁচ সংসদ সদস্য।

Manual4 Ad Code

আর বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় সংসদ ভবনে এসে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি বিদেশে থাকায় স্বাক্ষরকৃত পদত্যাগপত্র পাঠিয়েছিলাম। কিন্তু কার্যপ্রণালি বিধি অনুযায়ী প্রত্যেক সংসদ সদস্যকে স্পিকারের উপস্থিতিতে পদত্যাগপত্র স্বাক্ষরে জমা দিতে হয়। তাই দেশে ফিরে ২২ ডিসেম্বর রাতেই স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

Manual6 Ad Code