২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অপহরণের ১০ দিনেও সন্ধান মেলেনি সালাউদ্দিনের,উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২২
অপহরণের ১০ দিনেও সন্ধান মেলেনি সালাউদ্দিনের,উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

Manual5 Ad Code

জগদীশ দেবনাথ রাজস্থলী

Manual6 Ad Code

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা নিখোঁজ সালাউদ্দিন (২৩) দীর্ঘ ১০ দিনেও সন্ধান মেলেনি।নিখোঁজ সালাউদ্দিন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রয়াত মজিবুর রহমানের চতুর্থ ছেলে। তাকে উদ্ধারের দাবিতে রাজস্থলী বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলা চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।বিক্ষোভ মিছিল টি উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদিক্ষণ করে পুনরায় উপজেলা চত্বরে মানববন্ধনে মিছিল হয়। গত ৪ঠা ডিসেম্বর সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে আমতলী পাড়া নামক স্থান থেকে সশস্ত্র সংগঠন জেএসএস সন্ত্রাসীরা নিখোঁজ সালাউদ্দিনকে অপহরণ করেছেন বলে মানববন্ধনে বক্তব্য দাবি করেন। ১৩ ডিসেম্বর সকালে রাজস্থলী উপজেলা চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক ইউপি সদস্য এমদাদুল হক মিলন, সাবেক মেম্বার মোতালেব হোসেন, জয়নাল আবেদীন, ডালিম বড়ুয়া, শামসুল আলম, সদস্য সচিব রেজাউল আলম, বাদশা আলমঙ্গীর, জাহাঙ্গীর আলম চৌধুরী, শহিদুল ইসলাম, মহিলা মেম্বার ছালাম আক্তার, মাসুম সরদার, মাসুম তালুকদার, শফিকুল ইসলাম মিঠু , মিজানুর রহমান,কাইয়ুম হোসেন মিরাজ, প্রমুখ। মানববন্ধনে উপজেলার প্রায় দের হাজারের অধিক লোকজন অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) নিকট স্মারকলিপি পেশ করেন। নিখোঁজ সালাউদ্দিনের ভাই
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফোরকান হোসেন মুন্না ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন ৪ ঠা ডিসেম্বর শনিবার সকালে প্রতিদিনের ন্যায় রাজস্থলী উপজেলার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে ঘর থেকে বের হয় সালাউদ্দিন।কিন্তূ গত ১০ দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান না পেয়ে সোমবার সন্ধ্যায় রাজস্থলী থানার সাধারণ ডাইরি করেছেন সালাউদ্দিনের বড় ভাই আল আমিন। সালাউদ্দিন দীর্ঘ দিন ধরে রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকায় মাটি কাঁটা গাড়ি ভাড়া দিয়ে দেখা শোনা করে আসছেন। সালাউদ্দিনের পরিবারের দাবি ঘিলাছড়ি ইউনিয়নের আমতলী পাড়া সকালে একটি চায়ের দোকানে চা দোকান থেকে জেএসএসের সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে গেছেন বলে দাবি করেন। মানববন্ধনে একাত্বতা ঘোষণা করেছেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সহ আরো অনেক।

Manual4 Ad Code