১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপির সঙ্গে নকআউট পর্ব শেষ, সামনে ফাইনাল: কাদের

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২২
বিএনপির সঙ্গে নকআউট পর্ব শেষ, সামনে ফাইনাল: কাদের

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

শেখ তিতুমীর ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সঙ্গে নকআউট পর্বের (কোয়ার্টার ফাইনাল) খেলা শেষ হয়েছে। আগামী এক বছর হবে সেমিফাইনাল খেলা। এরপর নির্বাচনে হবে ফাইনাল খেলা।

Manual3 Ad Code

সোমবার (১২ ডিসেম্বর) চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপি সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে উল্লেখ করে কাদের বলেন, ‘আমাদের সাথে সব খেলায়ই বিএনপি হারবে।’

বিএনপি অচল হয়ে গেছে মন্তব্য করে তিনি আরও বলেন, ১০ ডিসেম্বর গেল। ওই খেলা শেষ। শুধু আতঙ্ক সৃষ্টি ছাড়া কিছুই করতে পারেনি। সব অচল করে দেয়ার ছক এঁকে বিএনপি এখন নিজেরাই অচল। তাদের ১০ দফা দাবির মধ্যে নতুন কিছুই নেই। বিএনপির দেয়া ১০ দফা, ওটা পুরানো হয়ে গেছে।

সংসদ থেকে বিএনপির সদস্যদের পদত্যাগের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির সংসদ সদস্যরা চলে গেলেন। এভাবে বয়কট করা বড়ই ভুল, অচিরেই তা বুঝতে পারবেন।

Manual8 Ad Code

রিজার্ভ নিয়ে তিনি বলেন, দেশে পাঁচ মাসের রিজার্ভ মজুত আছে। তিন মাসের রিজার্ভ জমা থাকলেই দেশ স্বাভাবিক পরিস্থিতিতে থাকে। সেখানে পাঁচ মাসের রিজার্ভ মানে দেশে কোনো সংকট নেই।

সম্মেলনের শুরুতে দলীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন। অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ।

Manual8 Ad Code

সম্মেলনের প্রথম অধিবেশন শেষ করে নেতাকর্মীরা দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণার কথা বলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান। কিছুক্ষণ জেলা আওয়ামী লীগের কার্যালয় অবস্থান শেষে নেতাকর্মীরা সার্কিট হাউসে চলে যান।

এরপর সার্কিট হাউসে বর্তমান কমিটির সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদের নেতৃত্বে নতুন কমিটির ঘোষণা দেয়া হয়।