৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মেক্সিকোতে মেসির প্রবেশে নিষেধাজ্ঞার প্রস্তাব

admin
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২২
মেক্সিকোতে মেসির প্রবেশে নিষেধাজ্ঞার প্রস্তাব

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকোকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। ড্রেসিংরুমে সেই জয় উদযাপনের সময় মেক্সিকোর একটি জার্সিকে অসম্মান করার অভিযোগ আনা হয় লিওনেল মেসির বিরুদ্ধে। এই ইস্যুতে মেসির পাশে দাঁড়িয়ে বেশ কয়েকজন সাবেক খেলোয়াড় জানিয়েছেন, এটা মোটেও অবমাননা ছিল না।

Manual8 Ad Code

ওই ঘটনার পর মেক্সিকান বক্সার কানসালো আলভারেস হুমকি দেন আর্জেন্টিনার অধিনায়ককে। পরে অবশ্য তিনি ক্ষমাও চেয়েছেন। এবার মেক্সিকোর এক প্রভাবশালী রাজনীতিবিদ মেসিকে তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞার প্রস্তাব উত্থাপন করেছেন পার্লামেন্টে।

মারিয়া ক্লেমেন্তে গার্সিয়া নামের ওই রাজনীতিবিদ মেসিকে আনুষ্ঠানিকভাবে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করার দাবি জানান। তিনি বলেন, সাতবারের ব্যালন ডি’অর জয়ী যেন কখনও মেক্সিকোর সীমানায় পা রাখতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।

Manual3 Ad Code

মেক্সিকোতে মেসিকে নিষিদ্ধ করার প্রস্তাব এনেছেন রাজনীতিবিদ মারিয়া ক্লেমেন্তে গার্সিয়া।

Manual1 Ad Code

মেসির বিরুদ্ধে মেক্সিকোর জার্সি অবমাননার অভিযোগ, বক্সারের হুমকি

Manual6 Ad Code

প্রস্তাবে বলা হয়েছে, ‘আর্জেন্টাইন ও স্প্যানিশ নাগরিক লিওনেল আন্দ্রেস মেসিকে মেক্সিকান অঞ্চলে পারসোনা নন গ্রাটা ঘোষণা করতে হবে। গত ২৬ নভেম্বর ফিফা বিশ্বকাপে মেক্সিকোর প্রতি তার স্পষ্ট অবজ্ঞা ও সম্মানহানির বিষয়টি আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না।’