২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

বিএনপির সমাবেশের স্থান নিয়ে সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাবে

admin
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২২
বিএনপির সমাবেশের স্থান নিয়ে সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাবে

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার ঢাকা : আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশের স্থান নিয়ে সৃষ্ট সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

Manual5 Ad Code

বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে নাকি সরকার আরামবাগে অনুমতি দেবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যেটাই হোক, একটা সমাধান হবে।’

সমাবেশ নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমি, আমার দল ও সরকারের পক্ষ থেকে বলতে চাই, আমরা সরকারে আছি, আমরা কোনো বিশৃঙ্খলা হোক বা অশান্তি হোক সেটা চাইবো না।’

Manual1 Ad Code

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আজকে সৌজন্য সাক্ষাতে এসেছেন। তারপরও অনেক বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। বিশেষ করে রোড কানেক্টিভিটি, অনেকগুলো প্রকল্পের প্রোগ্রেজ নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া তিস্তা নিয়ে আমি নিজে থেকে বলেছি, আমাদের জনগণের চাওয়া।’)

Manual4 Ad Code